ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পাকিস্তানি সেনাদের সঙ্গে তুমুল গোলাগুলি, নিহত ১০
ডুয়া ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তপ্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘর্ষে অন্তত ১০ জন অস্ত্রধারী নিহত হয়েছেন। কেচ ও জিয়ারাত জেলায় পরিচালিত সেনাবাহিনীর অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে।
বুধবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চালানো হয়। এতে কেচ জেলায় ৩ জন এবং জিয়ারাতে ৭ জন ‘খারিজি’ বা সন্ত্রাসী নিহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতরা পাকিস্তানের সেনা সদস্য ও সাধারণ মানুষের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় এই ধরনের অভিযান চলমান থাকবে এবং দেশকে সন্ত্রাসমুক্ত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন-কে জানান, কেচ জেলার অভিযান ছিল তুলনামূলকভাবে সহজ তবে জিয়ারাত জেলার চোতির এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিক হ্যান্ড গ্রেনেড ছোঁড়ে বলেও জানান ওই কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম