ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রত্যাহার
ডুয়া নিউজ: ছয় দফা দাবির বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আন্দোলন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ‘শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির কার্যক্রম ও সিদ্ধান্তের ওপর তাঁদের আস্থা না থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।’
এ বিষয়ে কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় তাঁদের দাবিগুলো বাস্তবায়নে যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করতে পারছেন না। তিনি বলেন, আগেও এমন কমিটি গঠিত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণ হয়নি। তাই এবারও একই ফল হতে পারে আশঙ্কায় সারা দেশের সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।”
তিনি আরও জানান, “আগামীকাল বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং অন্য প্রতিনিধিদেরও দ্রুত চলে আসতে বলা হয়েছে।”
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে সেই ঘোষণার সময় তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি দাবি বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি দেখা যায়, তাহলে আবারও কঠোর আন্দোলনে ফিরে আসবেন।
ওই সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সংগঠনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারি। তিনি বলেন, "কর্তৃপক্ষকে সময় দেওয়ার অংশ হিসেবে আমরা আন্দোলন আপাতত স্থগিত করেছি।"
এর আগে শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। ওই কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর একজন উপদেষ্টাকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করে বিভাগের সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব। যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে থাকবেন বিভাগের কারিগরি অনুবিভাগের একজন কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬