ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
নতুন ভোটার আইডি কার্ড ঘরে বসেই ডাউনলোড করুন খুব সহজেই
ডুয়া ডেস্ক: নতুন ভোটার আইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) এখন অনলাইন থেকেই ঘরে বসে ডাউনলোড করা সম্ভব। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সহজ কয়েকটি ধাপে এটি ডাউনলোড করা যাবে।
জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের গুরুত্বপূর্ণ একটি নথি। এটি ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করা সম্ভব হয় না। এছাড়া বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও এনআইডি আবশ্যক।
যারা ইতোমধ্যে এনআইডির জন্য ছবি ও আঙুলের ছাপ দিয়ে আবেদন করেছেন কিন্তু কার্ড হাতে পাননি তারা এখন অনলাইনে সহজেই এনআইডি ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করার ধাপসমূহ:
১. প্রথমে ভিজিট করুন ???? https://services.nidw.gov.bd/nid-pub/
২. “রেজিস্টার” বাটনে ক্লিক করুন।
৩. ফরম নম্বর (যার আগে NIDFN লিখবেন) অথবা এসএমএসে পাওয়া আইডি নম্বর দিন, জন্মতারিখ ও ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করুন।
৪. বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন।
৫. আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৬. এরপর “ফেস ভেরিফিকেশন” করতে হবে, এজন্য মোবাইলে NID Wallet App ইন্সটল থাকা আবশ্যক।
৭. ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে ড্যাশবোর্ডে প্রবেশ করুন এবং সেখান থেকে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করুন।
নির্বাচন কমিশনের ডিজিটাল এই উদ্যোগের ফলে এখন নাগরিকরা সহজেই ঘরে বসে নিজের পরিচয়পত্র সংগ্রহ করতে পারছেন, যা সময় ও ভোগান্তি দুটোই কমাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় সরাসরি Live দেখবেন জানুন
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- বিশ্বরেকর্ড জুটিতে আমিরাতকে ১০ উইকেটে উড়াল নিউজিল্যান্ড
- ইপিএস প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
- ইপিএস প্রকাশ করেছে বে লিজিং
- টানা ৫ দিনের ছুটি পাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান
- ৩৬০ মিটার, মোবাইল নিষেধাজ্ঞা ও ক্ষমতার রাজনীতি: নিরাপত্তার নামে কতটা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল