ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
দেয়াল টপকে পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহ
ডুয়া নিউজ: সারা দেশেই চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। তবে এর মধ্যেই কুড়িগ্রামের চিলমারীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের দেয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। প্রশাসনের নজর এড়িয়ে অবাধে নকল সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রসচিব নকল সরবরাহের বিষয়টি অস্বীকার করলেও বাস্তবে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পর থেকে কেন্দ্র এলাকার দেয়াল টপকে শুরু হয় তরুণদের নকল দেওয়ার প্রতিযোগিতা।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্র এলাকার লোকজন জানান, পরীক্ষা শুরুর দিন থেকে এমন অবস্থা চলছে। তারা কেন্দ্র এলাকার কাছাকাছি অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় জটলা করেও থাকতে দেখা গেছে। প্রশাসনের পর্যাপ্ত লোকজন না থাকায় এমনটা হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই।
এ বিষয়ে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব ও স্কুলের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, “আমার কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করার সুযোগ নেই। কেন্দ্রের বাইরে থেকে কেউ নকল সরবরাহ করেছে কিনা সেটি আমার জানা নেই। তবে নকল সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
চিলমারীতে তিনটি কেন্দ্রে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে।
এ বছর চিলমারী উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১,৬৬৮ জন শিক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, কিছু বহিরাগত ব্যক্তি বিচ্ছিন্নভাবে নকল সরবরাহের চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতায় তাতে তারা সফল হয়নি। তিনি আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প