ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত
ডুয়া ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের ম্যাডিসন হাইটস কার্যালয়ে এক বিশেষ বিজ্ঞান সেমিনারের আয়োজন করে। এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ থেকে আগত NASA Human Exploration Rover Challenge (HERC) দলের সদস্যরা।
এতে ২০২৫ HERC প্রোগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশি দল Dreams of Bangladesh–এর প্রতিনিধিরা তাঁদের প্রস্তুতি ও উদ্ভাবনী রোভার ডিজাইন নিয়ে আলোচনা করেন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
দলের কোচ মো. মঈন উদ্দীন ও দলনেতা মাহাদীর ইসলামসহ অন্য সদস্যরা NASA HERC চ্যালেঞ্জের লক্ষ্য, রোভার তৈরির প্রযুক্তিগত দিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে তাঁদের মতামত ও সমর্থন জানান। সেমিনারে বক্তব্য দেন অলিউর রহমান, লুৎফুল বারী নিয়ন, তাহলিল আজিম চৌধুরী, কাজী এবাদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, আবুল কালাম আজাদ, আজিজ চৌধুরী মুরাদ, মিল্টন বড়ুয়া, মো. রেজাউল আমিন, মোতাক্কাবির শাহীন প্রমুখ।
এসময় আমিনুর রশিদ চৌধুরী, সেলিম আহমেদ, ফয়সল চৌধুরী, শাহদাৎ হোসেন, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সাব্বির খান, মাহমুদ রহমান, মিজানুর রহমান, সালাউদ্দিন মুরাদসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী