ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১০ লাখ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বসবাসের বৈধতা পেয়েছেন এমন অভিবাসীদের মধ্যে ১০ লাখ জনকে ‘শিগগিরই’ যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি তারা এই নির্দেশ না মানেন, তবে তাদের ‘পরিণতি ভোগ করতে হবে’। খবর এক্সপ্রেসের।
ট্রাম্পের পূর্বসূরী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে সিবিপি ওয়ান নামের একটি অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেয়েছিলেন এই ১০ লাখ অভিবাসী। তবে ট্রাম্পের দাবি, এটি একটি ত্রুটিপূর্ণ অ্যাপ। লোকজনকে অবৈধভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য অ্যাপটি তৈরি করা হয়েছিল।
গত জানুয়ারিতে সিবিপি ওয়ান অ্যাপটি বন্ধ করে দেন ট্রাম্প। পরে মার্চ মাসে খানিকটা পরিবর্তিতভাবে ফের চালু করা হয় অ্যাপটি, যার নাম দেওয়া হয় সিবিপি হোম। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যেসব অবৈধ অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ইচ্ছুক, তাদের সহযোগিতা করবে সিবিপি হোম।
সম্প্রতি সিবিপি হোম অ্যাপে একটি ইমেইল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “আপনার যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময় এসে গেছে। যদি শিগগিরই আপনি তা না করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি মামলা, জরিমানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে কখনও আপনাকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্য আপনি যদি আপনার বসবাসের পক্ষে (এই অ্যাপের বাইরে) কোনো আইনগত ভিত্তি বা নথি প্রদর্শন করতে পারেন, তাহলে ব্যাপারটি ভিন্ন।”
বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাওয়া অভিবাসীদের মধ্যে কতজন এই নোটিশ পেয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ট্রাম্প প্রশাসনের কাছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ১০ লাখ অভিবাসী 'সিবিপি হোম' অ্যাপটি ব্যবহার করেন এবং তাদের সবার কাছেই নোটিশ পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “বাইডেন প্রশাসন প্যারোলের অপব্যবহারের মাধ্যমে লাখ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের বসবাসের সুযোগ করে দিয়েছিল। আমরা সেসব প্যারোল বাতিল করছি কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণ, সীমান্ত ও জাতীয় নিরাপত্তা জড়িত।”
সূত্র : এক্সপ্রেস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’