ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে অন্তর্বর্তী সরকার
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকার সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ২৫০ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ মূল্যে কিনতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গুণগতমানসম্পন্ন ওষুধ সাশ্রয়ী দামে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য খাতে প্রচুর চাপ এবং ওষুধের উচ্চমূল্যের কারণে অনেক রোগী চিকিৎসা খরচ বহন করতে পারছেন না, যা তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলছে। এই সমস্যার সমাধান হিসেবে সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অধ্যাপক সায়েদুর রহমান বলেন, “সরকারের এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে। আমাদের উদ্দেশ্য হলো, ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে এটি ৮৫ শতাংশ রোগীর চিকিৎসার সুযোগ সৃষ্টি করবে, যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পদক্ষেপ।”
তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওষুধ চুরির বিষয়টি মোকাবিলা করতে হবে এবং এজন্য ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও তিনি জানান।
ডা. সায়েদুর রহমান আরও বলেন, “প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইডিসিএল প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ কিনে থাকে এবং এখন থেকে বাজেট বাড়িয়ে আরও বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। সরকারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ নিশ্চিত করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- সামরিক চাপে ইরান এখন সমঝোতায় আসতে বাধ্য হবে: ট্রাম্প