ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিকায়ন করা উদ্যানের পাশাপাশি স্মৃতিস্তম্ভটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন সংস্কার ও আধুনিকায়নের কাজ চলার পর আজ নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত উদ্যান উন্নয়ন প্রকল্পে রাখা হয়েছে লেক, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, হাঁটার পথ ও শিশুদের বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন সুবিধা। প্রধানমন্ত্রীর উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষ হলে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উদ্যানের প্রধান প্রবেশপথটি পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত পাশে। এই ফটক দিয়ে ঢুকলে বাম দিকে দেখা যাবে লেক। উদ্যানের মাঝের অংশে রয়েছে ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া। লাইব্রেরির আগে বাম পাশের সিঁড়ি দিয়ে নিচে নামলে ভূগর্ভস্থ জাদুঘরের জন্য নির্ধারিত স্থান রয়েছে।
উদ্যানের কেন্দ্রীয় অংশে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। এর চারপাশ পাকা করা হয়েছে এবং মাঝখানে স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাই শহীদদের নাম। এ ছাড়া স্মৃতিস্তম্ভের রেলিংয়ের ভেতরের অংশে স্থায়ীভাবে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র। স্মৃতিস্তম্ভের সামনেই রয়েছে বেশ কয়েকটি প্রতীকী কবর। সেগুলোর পাশ দিয়ে চলে গেছে হাঁটার পথ। সংশ্লিষ্টদের মতে, নতুন প্রজন্মের কাছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরতে স্মৃতিস্তম্ভটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্যানটিকে আরও সবুজ ও প্রাণবন্ত করতে নতুন করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। রাজধানীবাসীর নিয়মিত হাঁটাচলা ও বিশ্রামের উপযোগী করে সাজানো হয়েছে পুরো উদ্যান। পাশাপাশি পুরোনো লেকটি সংস্কার করে দেওয়া হয়েছে নতুন রূপ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন