ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
প্রবাসে থেকেও সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশনায় নানা প্রতিকূলতার মধ্যেও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের পাশাপাশি দেশের প্রত্যন্ত এলাকাতেও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতের প্রকোপসহ বিভিন্ন জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন। মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগও নিয়েছেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কাজ করেছে জেডআরএফ। এ লক্ষ্যে অনলাইন সায়েন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করেছে ফাউন্ডেশনটি।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ ও চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সহজ করতে কাজ করছে সংগঠনটি। এসব উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খান এবং দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ