×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

২০২৬ অক্টোবর ১৮ ১০:১০:২৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ৪২টি মামলা দায়েরের পাশাপাশি বিভিন্ন আলামত, নগদ টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ জন মিরপুর বিভাগের। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ ও নগদ ৩ হাজার ৩০৫ টাকা। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন আলামতের পাশাপাশি মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত