×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না 

২০২৬ অক্টোবর ১৭ ০৯:০৩:৪১

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল থেকে টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে পারেন গ্রাহকেরা।

শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার জন্য ১১ কেভি খেজুরবাগ, পারগেন্ডারিয়া ও বুড়িগঙ্গা ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, খেজুরবাগ ফিডারের আওতায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বুড়িগঙ্গা ফিডারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, খেজুরবাগ বাজার রোড, পারগেন্ডারিয়া, পারগেন্ডারিয়া বাজার, মীরেরবাগ, চর কালিগঞ্জ, কালিগঞ্জ, বরইতলাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গুনাহাটি, গোধরা, মানিকপুর, ছাতনগাছা, বেলগাছি, মাজগ্রাম, চুলকাটি, ঢুলিয়া ও মেরিগাছা গ্রামে বিদ্যুৎ থাকবে না। তবে গোধরা, গুনাহাটি, মানিকপুর ও ছাতিয়ানগাছা এলাকায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। কাজের পরিস্থিতি অনুযায়ী সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সাব-জোনাল অফিস জানিয়েছে, বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছপালা কাটার কাজের জন্য সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বাংলাবাজার, নরসিংপুর ও বোগলাবাজার ইউনিয়ন এবং লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে গাছের ডালপালা কাটার উদ্যোগ নিয়েছে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২। এ জন্য নগরীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ১১ কেভি মিশন ফিডারের আওতায় হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১১ কেভি পালপাড়া ফিডারের আওতাধীন পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতায় লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিএন্ডবির মোড়, সার্কিট হাউস, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়ার্টার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত