×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফের আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

২০২৬ অক্টোবর ১৬ ১৭:৩৯:৩০

ফের আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পরপরই তাঁকে আটক করা হয়। দলটির ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্রস্থলে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় জমায়েত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে অভিজিৎ দীপকের বাসভবনে গিয়ে তাঁকে সতর্ক করেছিল পুলিশ। অনুমতি ছাড়া জমায়েত করলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছিল।

এরপরও তিরঙ্গা যাত্রায় অংশ নিতে অভিজিৎ বাড়ি থেকে বের হলে পুলিশ প্রথমে তাঁকে বোঝানোর চেষ্টা করে। তবে নিজের আন্দোলনের অবস্থানে অনড় থাকায় তাঁকে আটক করা হয়।

অভিজিৎকে আটকের পর ককরোচ জনতা পার্টির সমর্থকেরা পুলিশের গাড়ির ওপর উঠে স্লোগান দিতে থাকেন। পরে তাঁদের প্রত্যেককেও আটক করে পুলিশ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত