ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ার শ্রমবাজার পর্যবেক্ষণে যাচ্ছেন চার সরকারি কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার শ্রমবাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরকারি সফরে দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) চার কর্মকর্তা। আগামীকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাঁদের এ সফরের অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে সফরের অনুমোদনের বিষয়টি জানানো হয়। আদেশে সই করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কেয়া দেবনাথ। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজার পর্যবেক্ষণই এ সফরের উদ্দেশ্য।
সফরকারী দলের নেতৃত্বে থাকবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। দলের অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং বোয়েসেলের কোম্পানি সচিব (উপসচিব) সাব্বির আহমেদ ও উপমহাব্যবস্থাপক (জ্যেষ্ঠ সহকারী সচিব) নাজমুন নাহার।
সরকারি আদেশে সফরের ব্যয়ভার বহনের বিষয়টিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যুগ্ম সচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী ও উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সফরের যাবতীয় খরচ বহন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অন্যদিকে, সাব্বির আহমেদ ও নাজমুন নাহারের সফরসংক্রান্ত ব্যয় বহন করবে বোয়েসেল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর