×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর, নিবন্ধন ১৬ লাখের বেশি

২০২৬ অক্টোবর ১৪ ২০:৫৮:১২

৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর, নিবন্ধন ১৬ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক: প্রথম আসরের কার্যক্রম শেষ হওয়ার পর এবার শুরু হতে যাচ্ছে তৃণমূলের কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর। আগামী ৫ নভেম্বর এ আয়োজন শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন খুলনা থেকে প্রজেক্টরের মাধ্যমে একযোগে ৫০৩টি উপজেলায় আসরটির উদ্বোধন করবেন।

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার এ আয়োজনে এবার নিবন্ধন করেছে ১৬ লাখেরও বেশি খেলোয়াড়। জাতীয় ক্রীড়া পরিষদে এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমাদের এরই মধ্যে অনলাইনে ১৬ লাখ ২৩ হাজার নিবন্ধন করেছে। সেখানে ৯ লাখের বেশি কিশোর। কিশোরী ৬ লাখের বেশি। শতকরা হিসেব করে দেখেছি ৫০ শতাংশ আমাদের কিশোর। আর অংশগ্রহণ করছে ৪২ শতাংশ মেয়ে। বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, তা দেখে আরও অনেকে উৎসাহিত হবেন। তাদের ঘরের মেয়েরাও যে পারে, তাদেরও হাত ধরে যে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেসব পরিবার দেখতে পায়।’

‘নতুন কুঁড়ি’র প্রথম আসরকে সফল হিসেবে উল্লেখ করেন আমিনুল হক। ওই আসর থেকে উঠে আসা ৩১০ জন খেলোয়াড়কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় গতানুগতিক ধারায় কোন টুর্নামেন্ট শেষ হলো, এরপর আর সেই খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায় না। এটাই ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র ছিল। আমরা একটু ভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রথম আসরের যে ৩১০ জন ক্রীড়াবিদ পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা বিকেএসপিতে ৪০ দিনের একটি ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে। সেখান থেকে যারা বিশেষ প্রতিভাবান তাদেরকে নির্বাচিত করে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। খেলাধুলার পাশাপাশি তারা যেন পড়াশুনাও চালিয়ে যেতে পারে।’

এবারের আসরে নতুন করে যুক্ত হয়েছে টেবিল টেনিস ও ভলিবল। এ দুটি খেলার পাশাপাশি থাকছে অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন ও কাবাডি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত