×

ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নজরুল বর্ষে সব মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

২০২৬ অক্টোবর ১৪ ১৫:১৭:৫০

নজরুল বর্ষে সব মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে দেশের সব ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় নিজস্ব উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় পর্যায়ে নজরুল চর্চার প্রসার, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে দেশের সব মাদরাসাপ্রধানকে নির্দেশনাটি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাঁদের নিজ নিজ অধিক্ষেত্রের মাদরাসাগুলোতে এ আয়োজনের তদারকি ও নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও নির্দেশনায় আয়োজনটির কয়েকটি উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত করা এবং জাতীয় পর্যায়ে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা। এ আয়োজনের অংশ হিসেবে মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্তর অনুযায়ী বিষয় ও বিভাগ নির্ধারণ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত