ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আরও দুই মেট্রোরেল নির্মাণে প্রস্তাব অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় মেট্রোরেল অবকাঠামো সম্প্রসারণ ও সংশ্লিষ্ট বিভিন্ন কাজের জন্য সাড়ে ৫৮ হাজার কোটি টাকার বেশি অর্থায়নসহ ১৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বাস্তবায়নাধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের (লাইন-১ ও লাইন-৫: উত্তর রুট) আওতায় এসব পূর্ত ও সেবা খাতের কাজ চলছে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের ডিসেম্বর মেয়াদি এ প্রকল্পগুলো যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও জাইকা। প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-১ (ডিপো ও মূল লাইন)-এর ডিপোর অবকাঠামো ও ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছে ‘সিনোহাইড্রো-এসইবিসিএল জয়েন্ট ভেঞ্চার’। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৮৫ কোটি ৬ লাখ টাকা। মূল লাইন ও স্টেশন নির্মাণের জন্য ‘নিশিমাতসু-টিপিএল-তোদা জয়েন্ট ভেঞ্চার’-এর ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া রামপুরা থেকে নতুন বাজার অংশের কাজ পেয়েছে ‘তোকিউ-এমআইএল জয়েন্ট ভেঞ্চার’। এ কাজের মূল চুক্তিমূল্য ১৮ হাজার ৩৭ কোটি ২৫ লাখ টাকা। মেইন লাইনের অন্য অংশের কাজ ২ হাজার ৫৩৪ কোটি ৯ লাখ টাকায় পেয়েছে ‘সিআরইসি-এমআইএল-এমবিইসি জয়েন্ট ভেঞ্চার’।
রেললাইন স্থাপন ও বৈদ্যুতিক সুবিধার কাজ ১১ হাজার ৬৫ কোটি ৫৭ লাখ টাকায় ‘এলঅ্যান্ডটি-সুমিটোমো কনসোর্টিয়ামকে’ দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রেন পরিচালন সংকেত, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানোর কাজ ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ টাকায় পেয়েছে ‘লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড’।
লাইন-৫ (উত্তর রুট)-এর হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা অংশ নির্মাণের কাজ ২ হাজার ৬৭০ কোটি ৯৮ লাখ টাকায় পেয়েছে ‘সিআরইসি-এমআইএল-এমবিইসি জয়েন্ট ভেঞ্চার’। একই রুটের ডিপো এলাকার কাজের জন্য ১ হাজার ৮৪৭ কোটি ৫২ লাখ টাকায় ‘সিপিসি-হানিল জয়েন্ট ভেঞ্চার’-এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সার, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও অন্য কেনাকাটা:কৃষিখাতে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ‘কাফকো’ থেকে তৃতীয় চালানে ৩০ হাজার টন বস্তাজাত ইউরিয়া সার ১৬২ কোটি ৩৯ লাখ টাকায় কেনা হবে।
সৌদি আরবের ‘সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস’ থেকে ষষ্ঠ চালানে ৪০ হাজার টন ইউরিয়া ২২৮ কোটি ৮৯ লাখ টাকায় এবং সংযুক্ত আরব আমিরাতের ‘ফার্টিগ্লোব’ থেকে প্রথম চালানে ৪০ হাজার টন ইউরিয়া ২৬৯ কোটি ৫৫ লাখ টাকায় আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এ ছাড়া জিটুজি চুক্তির আওতায় মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে দুই চালানে মোট ৮০ হাজার টন ডিএপি সার কেনা হচ্ছে। প্রতি চালানের মূল্য ধরা হয়েছে ৪৩৩ কোটি ৭৬ লাখ টাকা। একই কোম্পানির কাছ থেকে দুই চালানে টিএসপি সার কেনা হবে, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৬৬৭ দশমিক ৬৭ মার্কিন ডলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)