ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (২৭ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশে থাকা গাছের ডালপালা কর্তন করা হবে। এ কারণে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া, বৃহৎ কাচুটিয়া ও আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে, রাজশাহীর বিভিন্ন এলাকাতেও সোমবার পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। অর্থাৎ রাজশাহীর এসব এলাকায় পর্যায়ক্রমে আড়াই থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা কর্তনের এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে নেসকো। কাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি