×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জিয়ার স্বাধীনতার ঘোষণা ও বিএনপির ইতিহাস মুছে ফেলা যাবে না: প্রধানমন্ত্রী

২০২৬ সেপ্টেম্বর ০৫ ২১:৫৭:২৬

জিয়ার স্বাধীনতার ঘোষণা ও বিএনপির ইতিহাস মুছে ফেলা যাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও দলটির রাজনৈতিক ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত আলোচনা সভায় দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আলোচনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘বিএনপি কীভাবে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। সো, ইট ইজ ডান। এটাকে কোনোভাবে, যে যতই চেষ্টা করুক, আইন-আদালত যা দিয়েই চেষ্টা করুক, কোনোভাবেই এ ইতিহাস মুছে ফেলা যাবে না।’

তিনি বলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যার আহ্বানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অকাতরে জীবন দান করেছিলেন, স্বাধীনতার পর দেখা গেছে মানুষ স্বাধীনতা লাভ করলেও গণতন্ত্রের স্বাদ পায়নি। বরং মানুষ দেখেছে কীভাবে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব পান, তখন তিনি একটি কাজ করেন-হোয়াট ইজ ডান, ক্যান্ট বি আনডান’; অর্থাৎ তিনি দেশে আবারও বহুদলীয় গণতন্ত্র চালু করেন। এটি কোনোভাবেই কেউ পাল্টে দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি ও বিদেশে শ্রমবাজার সৃষ্টির উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র, টেকসই গণতন্ত্র, নারীশিক্ষার উন্নয়ন, বিকাশমান অর্থনীতি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের ব্যবস্থা প্রভৃতি কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি-যে সংকটই আসুক না কেন, প্রতিটি সংকটকালীন সময়ে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে এবং সংকট থেকে বের করে এনেছে।

প্রধানমন্ত্রী বলেন, একইভাবে গত ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও মানুষের ক্ষোভকে সংগঠিত করে বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছে। শত অত্যাচার-নির্যাতন উপেক্ষা করে দলটি আন্দোলন চালিয়ে গেছে।

তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা কোনো না কোনোভাবে স্বৈরাচারের দ্বারা নির্যাতিত হয়েছেন। বিএনপি রাজপথে ছিল, অন্য কোনো ভূমিকা গ্রহণ করেনি। বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি। মানুষের অধিকারের জন্য যা করেছে, তা রাজপথে বুক চিতিয়ে করেছে এবং মানুষের দাবি আদায়ে বিএনপি সবসময় সোচ্চার ছিল।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ।

এ ছাড়া জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সভাপতি এম মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সদস্যসচিব মোস্তফা জামান এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দেন।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।স্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত