×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

স্ত্রীকে কুপিয়ে হ/ত্যার পর স্বামীর আত্মহ/ত্যা

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৫:৫৩:০১

স্ত্রীকে কুপিয়ে হ/ত্যার পর স্বামীর আত্মহ/ত্যা

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনোয়ারা বেগম (৬০) ও তাঁর স্বামী মফিজুল হক (৭৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করেন। পরে ঘরের ফ্যানে ঝোলানো হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম জানান, দুপুরে দাওয়াত শেষে বিকেলে বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে একজনকে মৃত এবং মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।

পরে খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে মফিজুল তাঁর স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত