×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ টেপে আটকানো লাশ

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৭:৩০:০৪

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ টেপে আটকানো লাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বনানী এলাকায় এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়। তাঁর মুখ টেপ দিয়ে আটকানো ছিল।

পুলিশ জানায়, ওই ব্যক্তির পরনে সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ছিল। তিনি লুঙ্গি পরেছিলেন। আঙুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা রয়েছে। তবে কীভাবে সেখানে লাশটি এল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে কোনো একটি গাড়ি থেকে তাঁর লাশ ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। যেখানে লাশটি ফেলা হয়েছে, সেই স্থান ক্যামেরার কভারেজের বাইরে-এমন ধারণা করেই হয়তো মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত