ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে ৩০ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ, নিজের বাড়িতে উইম্বলডন টেনিস খেলা দেখার সময় ওই শিক্ষার্থীকে নিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান তিনি।
অভিযুক্ত শিক্ষিকার নাম ব্রনওয়েন জেমস। তিনি ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, প্রথমে ওই শিক্ষার্থী জেমসের স্ন্যাপচ্যাটে যুক্ত হতে চাইলে তিনি রাজি হননি। পরে নিজেই তাকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন। এরপর তাঁদের মধ্যে নিয়মিত কথা বলা শুরু হয় এবং একপর্যায়ে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, তাঁরা প্রথমে বাইরে দেখা করেন। গাড়িতে তাঁরা অন্তরঙ্গ হন। পরে জেমসের বাড়িতে গিয়ে একসঙ্গে টেলিভিশনে উইম্বলডন দেখছিলেন। সেখানেই তাঁরা পরস্পরকে চুম্বন ও স্পর্শ করেন এবং পরে যৌন সম্পর্কে জড়ান বলে আদালতে জানানো হয়।
প্রসিকিউশনের দাবি, জেমস ওই কিশোরকে ভালোবাসেন বলে জানিয়েছিলেন এবং তাঁর সঙ্গে অন্য কোথাও চলে যাওয়ার কথাও বলেছিলেন। একান্ত সময় ওই কিশোরকে তাঁকে ‘মিস’ বলে ডাকতে বলতেন বলেও অভিযোগ রয়েছে।
ওই কিশোর জানিয়েছে, শুরুতে তার কাছে সম্পর্কটি ভালো মনে হয়েছিল। পরে সে বুঝতে পারে, শিক্ষিকা তাকে ধীরে ধীরে নিজের প্রভাবের মধ্যে নিয়ে গিয়েছিলেন।
তবে ব্রনওয়েন জেমস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি