ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গ্যাস-বিদ্যুৎ নিয়ে বিরোধী দলকে যা বললেন রিজভী
নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকট আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার ফসল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন যে, আমরা কীভাবে এই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে ও কীভাবে তা পাব।’
বর্তমান সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের বিষয়ে বিরোধী দলের কাছ থেকে সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করে তিনি বলেন, সংসদে কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের অংশ হলেও, দেশের এ সংকটকালে গঠনমূলক পরামর্শ দেওয়াও জরুরি।
তিনি সতর্ক করে বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা সমীচীন হবে না। বরং কীভাবে সংকট কাটানো যায়, সেই পথ দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।
সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী জানান, বৈশ্বিক যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টির ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে, যা সরকারের একক কোনো কারণে ঘটেনি।
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, গান ও নৃত্যের মতো পরিবেশনাগুলো আন্দোলনকারীদের ভেতরে উদ্দীপনা ও সাহসের জোগান দিয়েছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকন প্রমুখ।
আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন