ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভূমিদস্যুদের দুর্বল ভাবলে চলবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে পরিকল্পিতভাবে এগোতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের চর পাইনা এলাকায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে রুইজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভূমিদস্যুদের হাত অনেক বড়। তারা উচ্চ সমাজে বাস করে। তাদের দুর্বল ভাবলে চলবে না।’
কেরানীগঞ্জ একসময় কৃষিপ্রধান এলাকা ছিল উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন আবাসন প্রকল্পের নামে কৃষকের জমি দখলের অভিযোগ রয়েছে। অনেক কৃষক জমি বিক্রি করেও পুরো টাকা পাননি। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রকল্পের নকশার তুলনায় বেশি প্লট বিক্রির অভিযোগও রয়েছে। এতে কৃষকের পাশাপাশি জমির ক্রেতারাও প্রতারণার শিকার হচ্ছেন।
তিনি বলেন, কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগে। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়। কাজ করতে গেলে নানা ধরনের বাধার মুখোমুখি হতে হয়। এমনকি সরকারি প্রশাসনের ওপরও বিভিন্ন ধরনের হুমকি আসতে পারে। তাই এসব সমস্যা সমাধানে ধৈর্য ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
গয়েশ্বর আরও বলেন, কৃষিজমি ও জলাভূমি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃষক ও সাধারণ জমির মালিকদের স্বার্থও নিশ্চিত করতে হবে।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রায় ১৫০ কেজি রুইজাতীয় মাছের পোনা জলাশয়ে ছাড়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা খোরশেদ জমিদার, ইমানউল্লাহ, সামিউল্লাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত