ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দ্বিগুণ হারে অস্ত্র উৎপাদন করছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ মাসের যুদ্ধে মার্কিন অস্ত্রভান্ডারে টান পড়ছে—বিভিন্ন সময়ে এমন খবর এলেও ইরানের অস্ত্রভান্ডার নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। উল্টো গত এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা শিল্প দিবসে (শনিবার) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি । এদিনে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনকেন্দ্রও পরিদর্শন করেছেন।
সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে ছিলেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ এবন আল-রেজা।
এ সময় দেশীয়ভাবে তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন মেজর জেনারেল আলী আবদুল্লাহি ।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে ।
দেশীয়ভাবে তৈরি অস্ত্র ও গোলাবারুদের দ্রুত ও ধারাবাহিক উৎপাদনের ফলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম দ্রুত প্রতিস্থাপন করতে পারছে ইরান।
ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেছেন, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এক বছরে ইরানের প্রতিরক্ষা শিল্পের বার্ষিক উৎপাদন আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।
এছাড়া ২০২৫ সালের জায়নবাদী শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে প্রতিরক্ষা শিল্পের কয়েকটি স্থাপনায় সীমিত হামলা হলেও উৎপাদন ব্যাহত হয়নি।
তিনি আরও বলেছেন, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর প্রতিরক্ষা উৎপাদন শুধু অব্যাহতই থাকেনি, বরং যুদ্ধকালীন প্রয়োজনীয় কিছু অস্ত্রের উৎপাদন তিন গুণেরও বেশি বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উল্টো দাবি করলেও অস্ত্রের উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
দুর্বলতা প্রকাশ পাওয়া ঠেকাতে এবং প্রতিপক্ষকে আকস্মিক হামলার সুযোগ না দিতে গোপনীয়তা বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন তালায়ি-নিক।
তার ভাষ্য, এ কারণেই গত দুই বছর ধরে প্রতিরক্ষা শিল্প দিবসে সামরিক প্রদর্শনী আয়োজন থেকে বিরত রয়েছে ইরান। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উন্মোচনের সংখ্যাও ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)