ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আদ-দ্বীন ওয়েলফার সেন্টারে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার সহকারী শাখা ব্যবস্থাপক পদে ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। নির্বাচিতরা শিক্ষানবিশকাল শেষে বেতন বৃদ্ধির পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা পাবেন।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত প্রতিষ্ঠান আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শাখা ব্যবস্থাপক পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিতদের শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। যোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগও রয়েছে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা। এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও পিরোজপুর জেলাতেও দায়িত্ব পালন করতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩.৫০ এবং অন্যান্য পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫০ থাকতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পাশাপাশি সুন্দর হাতের লেখা, মাঠপর্যায়ে কাজের মানসিকতা, শৃঙ্খলাবোধ এবং স্মার্ট ব্যক্তিত্ব থাকতে হবে। মোটরসাইকেল চালাতে জানতে হবে এবং নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে।
শিক্ষানবিশকালীন মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা। এ সময় অফিস থেকে যাতায়াত ও খাবারের ব্যবস্থাও থাকবে।
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ২৬ আগস্ট ২০২৬-এর মধ্যে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাচড়া চেকপোস্ট, পুলেরহাট, যশোর ঠিকানায় সরাসরি অথবা ডাক/কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদের লিখিত বা অন্যান্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনকারীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর