ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সাইবার বুলিং দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের হেয় করার প্রবণতা রোধে সরকার আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার ঠেকাতে সরকার বদ্ধপরিকর এবং প্রয়োজনীয় আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনা বাড়ছে। জনগণকে এ ধরনের হয়রানি থেকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, পলায়নের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।
মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, কেউ দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
দেশীয় গ্যাস উত্তোলনের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু অলিগার্কের স্বার্থরক্ষার কারণে দেশীয় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে দেশের বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আরও ২৫ বছর জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব। একই সঙ্গে এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।
তিনি জানান, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, এখনো ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)