ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
লোগো-রিলস-মাসকট বানিয়ে প্রধানমন্ত্রীর পুরস্কার জয়ের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, থিম সং, মাসকট, স্লোগান ও রিলস আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন বলে জানিয়েছে অধিদপ্তর।
রোববার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. মহিউদ্দিন ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলস তৈরি করে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে এবং তা অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে নির্মিত হতে হবে। থিম সং অডিও ও ভিডিও উভয় ফরম্যাটে জমা দিতে হবে। একইভাবে মাসকট ও স্লোগানও ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
এ ছাড়া জমা দেওয়া প্রতিটি কাজের সঙ্গে অংশগ্রহণকারীর সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, যারা এর আগে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত