ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নারীর মরদেহের ময়নাতদন্তে নারী কর্মী নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক: সরকারি হাসপাতালগুলোতে নারীর মরদেহের ময়নাতদন্তে নারী কর্মী (নারী ডোম) নিয়োগ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৯ জুলাই) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে নারীর মরদেহের ময়নাতদন্ত নারী কর্মীদের মাধ্যমে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গত ৩০ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।
শুনানি শেষে আইনজীবী মনির উদ্দিন গণমাধ্যমকে জানান, নারীর মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ না দেওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে হবে।
এর আগে দেশের যেসব হাসপাতালে ময়নাতদন্ত করা হয়, সেসব হাসপাতালে একজন করে নারী ডোম নিয়োগের দাবিতে গত ১৩ মে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন মনির উদ্দিন। ওই আবেদনের কোনো সুরাহা না হওয়ায় নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
আবেদনে বলা হয়, বাংলাদেশ একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্র। ইসলাম ধর্মসহ সব ধর্মেই নারীর মরদেহ সতর বা পর্দার অন্তরালে রাখার বিধান রয়েছে। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারীর ক্ষেত্রে পরপুরুষের স্পর্শ বা উপস্থিতি গ্রহণযোগ্য নয়। অতীতে পুরুষ কর্তৃক মৃত নারীর মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে। নারী ডোম নিয়োগ করা হলে মরদেহের গোপনীয়তা ও মর্যাদা আরও ভালোভাবে রক্ষা করা সম্ভব হবে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমান সময়ে নারীরা সব ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করছেন। তাই ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ করা হলে ধর্মীয় সংবেদনশীলতা রক্ষার পাশাপাশি বৈষম্যও কমবে। আধুনিক সমাজে নারী রোগী বা নারীর মরদেহের সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। মানবাধিকার সনদ অনুযায়ী, মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিশ্চিত করা জরুরি। এছাড়া মর্গে অনেক সময় পুরুষ ডোমের মাধ্যমে মৃত নারীর সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনাও ঘটেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ময়নাতদন্তের ক্ষেত্রে নারী মরদেহ নারী চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করার সুযোগ রেখে ফৌজদারি কার্যবিধি সংশোধনের একটি বিল গত ৯ জুলাই জাতীয় সংসদে উপস্থাপন করতে চেয়েছিলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে কিছু দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত না করার সুযোগ রাখার প্রস্তাবও ওই বিলে ছিল। তবে আইনমন্ত্রীর আশ্বাসের পর বিলটি প্রত্যাহার করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি