ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বকেয়া বেতন পাচ্ছেন না স্কুল-কলেজের শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত হাজারো শিক্ষক এখনো বকেয়া বেতন পাননি। বকেয়া নির্ধারণ (ডান) সম্পন্ন হলেও অর্থ হাতে না পাওয়ায় তারা ভোগান্তিতে রয়েছেন।
মাউশি সূত্রে জানা গেছে, মে মাসে ডান হওয়া স্কুলের ৬ হাজার ২৯০ জন শিক্ষক বকেয়া হিসেবে মোট ৬১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬৬৮ টাকা পাবেন। একই সময়ে কলেজের ৯৫৬ জন শিক্ষকের জন্য বকেয়ার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ৬৫ লাখ ২৯ হাজার ৪৩২ টাকা। বর্তমানে বিষয়গুলো পুনরায় যাচাই করা হচ্ছে।
সূত্র আরও জানিয়েছে, মে মাসে ডান হওয়া বকেয়ার অর্থ চলতি জুলাই মাসের বেতনের সঙ্গে পরিশোধের চেষ্টা করছে মাউশি। এ লক্ষ্যে প্রয়োজনীয় ফাইল অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের অনুমোদন মিললে সংশ্লিষ্ট শিক্ষকরা বকেয়া বেতন পাবেন।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘মে মাসে ডান হওয়া বকেয়া ফাইল অনুমোদনের জন্য তোলা হয়েছে। ডিজি অনুমোদন দিলে জুলাই মাসের বেতনের সঙ্গে শিক্ষকরা বকেয়া বেতন পাবেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)