ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণ ইসি ও আদালতের বিষয়: রিজভী
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা প্রার্থী হতে পারবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। ফলে কে নির্বাচন করতে পারবেন বা পারবেন না, সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। প্রচলিত আইনে যা আছে, তা পর্যালোচনা করেই তারা সিদ্ধান্ত নেবেন।’
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেন রুহুল কবির রিজভী। পরে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এ বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী বলল, সেটি বিএনপির বিবেচ্য বিষয় নয়।
তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের। ‘আমরা বিষয়টি কমিশনের ওপরই ছেড়ে দিয়েছি,’ যোগ করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)