ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি, শিক্ষক-শিক্ষার্থীদের লেখা আহ্বান

২০২৬ জুলাই ১৯ ১৭:৩৮:৩২

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি, শিক্ষক-শিক্ষার্থীদের লেখা আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকলনে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের জুলাই-সংশ্লিষ্ট কর্মসূচির তথ্য স্থান পাবে।

এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে লেখা ও কর্মসূচির বিবরণ আহ্বান করা হয়েছে। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে জনসংযোগ দফতরের পরিচালক বরাবর লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বাংলা ১২ পয়েন্ট (SutonnyMJ ফন্ট) ব্যবহার করে [email protected] ই-মেইল ঠিকানায় লেখা ও কর্মসূচির তথ্য পাঠানো যাবে।

সংকলন প্রকাশের জন্য কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, প্রক্টর এবং জনসংযোগ দফতরের পরিচালক।

এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত ১৭ জুলাই সন্ধ্যায় স্যার এ এফ রহমান হল মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ মুক্তির মাস জুলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে জুলাই-আগস্টের স্মৃতিচারণ করা হয় এবং একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই স্যার এ এফ রহমান হল সন্ত্রাসমুক্ত হয়েছিল।

দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিচারণ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।

এ উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া শামসুন নাহার হল ২৬ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪/২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, অমর একুশে হল ২৩ থেকে ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট জুলাই অনুষ্ঠানমালার আয়োজন করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ফের বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার পর হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার... বিস্তারিত