ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুদ্ধের উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৯ জুলাই) সংঘটিত এ ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে ঘটনাস্থলের আশপাশে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর