ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
আজ রাজধানীতে যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন প্রতিদিন নানা কর্মসূচির আয়োজন করে থাকে। রোববার (১৯ জুলাই) রাজধানীসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটরস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের পাশের শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে আয়োজিত ফিফা ফ্যান ফেস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজিত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে গণ অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল ইসলাম নুর।
একই সময় রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ‘কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে/২০২৬: স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এদিকে, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত