ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আগামীকাল ঢাবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে দুই দিনের জন্য দর্শনার্থী ও সাধারণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ২০২৬ ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অতিথিদের প্রবেশ সীমিত থাকবে। একই সঙ্গে যানবাহনের প্রবেশ ও চলাচলও নিয়ন্ত্রিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের ডেলিভারি যান এবং অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে। অন্যান্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সব সময় নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রক্টর দপ্তর থেকে জারি করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল