ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ববিতে নবীন শিক্ষার্থীদের পাঁচ ঘণ্টা র্যাগিংয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অর্ধশত নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে নিয়ে প্রায় পাঁচ ঘণ্টা র্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলারোডে নির্মাণাধীন বিটাক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। র্যাগিং চলাকালে নবীনদের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ, হুমকি এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এতে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার কিছু সময় পর থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই র্যাগিং চলে। তবে বিষয়টি শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রকাশ্যে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, সম্প্রতি নবীন শিক্ষার্থীদের একটি গোপন মেসেঞ্জার গ্রুপে ইমিডিয়েট সিনিয়রদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
ভুক্তভোগী একাধিক নবীন শিক্ষার্থীর অভিযোগ, তাদের ক্যাম্পাসের কুকুর দেখলেও সালাম দিতে বলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে নিষেধ করা হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও ঘড়ি কেড়ে নিয়ে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগ অনুযায়ী, কয়েকজন নবীন শিক্ষার্থী র্যাগিংয়ের প্রতিবাদ করলে তাদের মারধরের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষকদের কাছে বিষয়টি জানালে কোনো বিচার হবে না এবং পুরো ক্যাম্পাস জীবন দুর্বিষহ করে দেওয়া হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, অরিয়েন্টেশন অনুষ্ঠানে ইমিডিয়েট সিনিয়ররা তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং আপ্যায়নও করেন। কিন্তু অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে তাদের ক্যাম্পাসের বাইরে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনে নিয়ে গিয়ে দীর্ঘ সময় মানসিকভাবে নির্যাতন করা হয়। এ সময় এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি সহ্য করতে না পেরে কয়েকজন ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। পরে এসব ঘটনা শিক্ষকদের না জানানোর জন্য তাদের শাসানো হয় বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কীভাবে, কোন পথ দিয়ে এবং কখন নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও অভিযুক্তদের বক্তব্য সরাসরি গ্রহণ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
ববির সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, “দুই পক্ষই আমাদের সন্তানের মতো। আমরা তাদের কোনো ক্ষতি চাই না। কিন্তু ববি যখন র্যাগিংমুক্ত ক্যাম্পাস ঘোষণার দ্বারপ্রান্তে, ঠিক তখন এমন অভিযোগ ওঠায় আমরা খুবই কষ্ট পেয়েছি। এ ঘটনার তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। র্যাগিং ইস্যুতে ববির অবস্থান জিরো টলারেন্স।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি