ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অতীতে অনেক মানুষ হয়রানির শিকার হয়েছেন। সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার থেকেও বহু মানুষ বঞ্চিত ছিলেন। অনেক রাজনৈতিক কর্মী মিথ্যা মামলাকে আলিঙ্গন করে সংগ্রাম চালিয়ে গেলেও তাদের নানা ধরনের হয়রানি ও নাজেহালের মুখোমুখি হতে হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, আইনজীবী সমাজ সব সময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। তার ভাষায়, দেশে এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে অনেকেই আইনজীবী সমিতি ও আইনি কাঠামোকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ব্যবহার করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। সেই আমরা যেন নিজেরাই আইনি প্রথা ভঙ্গ না করি।’
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান লাহুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া