ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানাধীন বাংলাদেশ সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হালদার জানান, খবর পেয়ে সকালে সচিবালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই তারেক হালদার বলেন, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি সচিবালয় এলাকায় ভিক্ষা করতেন এবং মেট্রোরেল স্টেশনের নিচেই রাতযাপন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া