ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

জানাজায় ইসরাইলি হামলা, নি’হত ১৪

২০২৬ জুলাই ১৮ ১১:০৭:৪১

জানাজায় ইসরাইলি হামলা, নি’হত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি জানাজার সমাবেশে চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন আটজন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও হামলা অব্যাহত থাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় একটি জানাজার সমাবেশে ইসরায়েলি ড্রোন হামলায় আটজন নিহত হন। আল-আওদা হাসপাতাল জানিয়েছে, এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোরে একই এলাকায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের সামনে জড়ো হওয়া মানুষের ওপর এ হামলা চালানো হয়। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, মসজিদ থেকে বের হওয়া শোকাহত মানুষের একটি অংশকে লক্ষ্য করেই ড্রোন হামলাটি পরিচালিত হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী সেলকে’ লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে হামলায় বেসামরিক হতাহতের বিষয়েও তারা অবগত বলে জানায়।

অন্যদিকে হামাস এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করে নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তামাম স্কুলের কাছে আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

এ ছাড়া মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় চালানো পৃথক হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে গুলিতে আরও একজন প্রাণ হারান।

গাজা শহরের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি গুলিতে আহত এক নারীরও মৃত্যু হয়েছে।

গত অক্টোবর থেকে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা অব্যাহত রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) জানিয়েছে, মে মাস থেকে গাজায় ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত মাসে ৪০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সর্বোচ্চ মাসিক সংখ্যা।

এদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ দাবি করেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের তথ্যমতে, গড়ে প্রতিদিন একজন করে শিশু নিহত হচ্ছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও গাজায় ধারাবাহিক হামলা ও বেসামরিক প্রাণহানির ঘটনায় অঞ্চলটির মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত