ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বলছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধটি আইনি প্রক্রিয়ার আওতায় পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, প্রত্যর্পণের আবেদনটি আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে।
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল নিশ্চিত করেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত।
জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি, যেমনটা আমরা আগেও বলেছি, বর্তমানে পরীক্ষা-নিরীক্ষাধীন।’
তিনি আরও জানান, বিষয়টি প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যালোচনা করা হচ্ছে।
ব্রিফিংয়ে তার কাছে আরও জানতে চাওয়া হয়, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিবিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে অন্য কোনো প্রত্যর্পণের অনুরোধ এসেছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে এটি নিশ্চিত করতে পারছি না। বিষয়টি আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।’ তবে যে সাংবাদিক প্রশ্নটি করেছিলেন, তিনি অভিযুক্ত বা ভুক্তভোগী কোনো পক্ষেরই নাম-পরিচয় উল্লেখ করেননি।
এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পুনরায় উল্লেখ করেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের আবেদনই প্রচলিত আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট