ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
‘ফার্মের মুরগি’ বিতর্ক: কী বলেছিলেন শিক্ষামন্ত্রী, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানানো শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। একটি অডিও কলরেকর্ডকে কেন্দ্র করেই মূলত এ বিতর্কের সূত্রপাত।
শিক্ষামন্ত্রী ও ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থীর কথোপকথনের ওই অডিও রেকর্ডের একটি কপি আমাদের হাতেও এসেছে। মন্ত্রী সত্যিই শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলেছেন কি না এবং অডিওটির প্রকৃত প্রেক্ষাপট কী তা যাচাই করার চেষ্টা করেছে সংবাদমাধ্যমটি।
রেকর্ডিংয়ে শোনা যায়, আইসিটি পরীক্ষার দিন ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরে ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী পরীক্ষা পেছানোর অনুরোধ জানান। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। পরীক্ষা স্থগিতের পক্ষে যুক্তি তুলে ধরতে তিনি নিজের মেয়ের উদাহরণও দেন।
রেকর্ডিং অনুযায়ী, কর্মকর্তাদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে, বৃষ্টিতে মাথায় পানি পড়লে তার মেয়ের জ্বর আসে। তাই বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গেলে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে পারে। এই যুক্তির ভিত্তিতেই তিনি পরীক্ষা পেছানোর পক্ষে মত দিয়েছিলেন বলে কথোপকথনে উল্লেখ করেন।
একপর্যায়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এরা তো ফার্মের মুরগি। মাথায় বৃষ্টির পানি পড়লে আমার মেয়েরও জ্বর চলে আসে।’
ফোনালাপের শেষ দিকে ওই শিক্ষার্থীর সঙ্গে তাকে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে শোনা যায়। তিনি শিক্ষার্থীকে বলেন, ‘তুমি এখন বাসায় গিয়ে আম্মুকে বলো একটা গরম কফি দিতে। কফি খেয়ে পড়তে বসে যাও।’
এদিকে ‘ফার্মের মুরগি’ মন্তব্য এবং বৃষ্টির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা দুই দিন বিক্ষোভ, অবরোধ ও লংমার্চ কর্মসূচি পালন করেন এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়। পরে সংসদে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষার্থীরা পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি উপস্থাপন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)