×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন

২০২৬ জুলাই ১৭ ১৬:১৬:১৯

রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত