ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ ফাইনালে মাঠে বসেই খেলা দেখবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি সরাসরি উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
তিনি বলেন, ‘রবিবারের ফাইনালের জন্য আমরা মুখিয়ে আছি। প্রেসিডেন্টও ম্যাচটি সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন।’
ক্যারোলিন লেভিটের ভাষ্য, ‘তার উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।’
সংবাদ সম্মেলনে ট্রাম্প ফাইনালে কোন দলকে সমর্থন করবেন এমন প্রশ্নও ওঠে। জবাবে লেভিট জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে সাংবাদিকদের ট্রাম্পের কাছ থেকেই বিষয়টি জানার পরামর্শ দিয়ে বলেন, ‘আমি নিশ্চিত, তিনি আপনাদের এ বিষয়ে মজার একটি উত্তর দেবেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট