ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা, নদীতে ঝাঁপ প্রেমিকের, পালালেন প্রেমিকা
আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর ঝাঁপ দেননি; বরং ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।
তবে নদীতে ঝাঁপ না দিয়ে তাঁর সঙ্গে থাকা তরুণী সেতুর ওপর থেকেই পুরো ঘটনাটি দেখেন। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর