ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাঁচ সেতু ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
হরমোজগান প্রাদেশিক গভর্নর কার্যালয়ের বরাতে ফার্স নিউজ জানায়, হামলার লক্ষ্যবস্তু হওয়া সেতুগুলোর মধ্যে রয়েছে বান্দার আব্বাসকে খামির ও লারের সঙ্গে সংযুক্তকারী গারিভেহ সেতু, লাতিদান গ্রামের কাছে একটি সেতু, কাহুরেস্তান–লার সড়কের দুটি সেতু, বান্দার-ই খামির, কেশার ও বান্দার আব্বাসকে সংযুক্ত করার জন্য নির্মাণাধীন একটি সেতু এবং খামির জেলার মারু গ্রামের একটি সেতু।
হামলার পর গভর্নর কার্যালয় সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য, এতে উদ্ধারকারী দল দ্রুত ও নির্বিঘ্নে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)