ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের জন্য ভিসানীতিতে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রচলিত অনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থানের সুযোগ বাতিল করে নির্দিষ্ট মেয়াদের ভিসা চালুর পরিকল্পনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের একটি নোটিসের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ (F) ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘জে’ (J) ভিসা এবং বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ‘আই’ (I) ভিসা-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।
বর্তমানে এসব ভিসাধারীরা তাদের শিক্ষা কার্যক্রম বা কর্মসূচির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান। নতুন নীতিমালা কার্যকর হলে সেই ব্যবস্থায় পরিবর্তন আসবে এবং অবস্থানের জন্য নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।
তবে এই পরিবর্তন বাস্তবায়নের আগে বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে বলে জাতীয় নিরাপত্তা বিভাগের নোটিসে উল্লেখ করা হয়েছে।
নতুন ভিসানীতির এই উদ্যোগ কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত