ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ বহাল থাকছে
নিজস্ব প্রতিবেদক: সরকারের সাশ্রয়ী নীতির অংশ হিসেবে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান ৫০ হাজার টাকার রক্ষণাবেক্ষণ ব্যয়ই বহাল থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার অর্থ মন্ত্রণালয় সরকারের ব্যয়সংকোচন নীতির অংশ হিসেবে গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় আনার প্রস্তাব দেয়। তবে এ সিদ্ধান্ত কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপর দেওয়া হয়।
পরবর্তীতে প্রাধিকার সুবিধাভোগী কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্তে পৌঁছায় যে, গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো হলে প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, বর্তমানে একটি গাড়ির পেছনে গড়ে প্রায় ৫৬ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় হয়। এ অবস্থায় বিদ্যমান ভাতা কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করলে বাস্তব ব্যয়ের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হবে এবং প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হতে পারে।সব দিক বিবেচনা করে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খাতে বিদ্যমান ৫০ হাজার টাকার ভাতাই বহাল রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)