ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
আবু সাঈদরা যুগে যুগে একজন করেই জন্ম নেন: পানি সম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আবু সাঈদরা প্রতিদিন জন্মগ্রহণ করেন না, যুগে যুগে একজন করে জন্ম নেন। টিয়ারশেল-লাঠিচার্জ উপেক্ষা করে আবু সাঈদ সেদিন বুক চিতিয়ে বলেছিলেন, “বুক পেতেছি, গুলি কর।” তার সেই সাহসী অবস্থানই বাংলাদেশকে নতুন করে মুক্ত করেছিল।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহীদ দিবস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে নানা দিক থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী আঞ্চলিক সমতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। সেই বাজেটের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানে আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবু সাঈদ হত্যা মামলার প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, মামলার রায় হয়েছে, তবে সেটি এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে দাঁড়িয়ে তিনি এ রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আবু সাঈদের খুনের সঙ্গে জড়িতদের শাস্তি অচিরেই বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিগত দিনের ফ্যাসিস্টরা বিভিন্ন রূপে ও বিভিন্ন মোড়কে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্য প্রয়োজন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আবু সাঈদের রক্ত এবং ২৪-এর শহীদদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত