ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে টানা কয়েক দিন ধরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পালটা হামলা অব্যাহত রেখেছে ইরান। দুই পক্ষের সংঘাতের প্রভাবে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে।
ইরানের বন্দর আব্বাস, চাবাহারসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় নতুন করে একাধিক দফায় বিমান হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।
অন্যদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পালটা প্রতিরোধ গড়ে তুলেছে ইরান ও তার মিত্ররা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইরানের অন্তত ২০টির বেশি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময়ে ইরাকের ইরবিলে মার্কিন কনস্যুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
সংঘাতের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় নিরাপত্তা শঙ্কার কারণে এয়ার কানাডা, এয়ার ফ্রান্স এবং এজিয়ান এয়ারলাইন্স দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবগামী আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন সমঝোতার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তেহরানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে ইরানেরও কোনো সমঝোতা চুক্তি মেনে চলার বাধ্যবাধকতা নেই।
এদিকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরান যাতে আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে না পারে, সে লক্ষ্যে ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত