ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পাঁচ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া পাঁচটি শিক্ষার্থীবান্ধব উদ্যোগের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, এসব পদক্ষেপের ফলে বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছে। সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় পরীক্ষা গ্রহণে সৃষ্ট জটিলতা মোকাবিলায় সরকার সময়োপযোগী কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রণালয়ের ঘোষিত পাঁচটি উদ্যোগের মধ্যে প্রথমটি হলো বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে অধিকাংশ শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারাদেশে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত।
দ্বিতীয় উদ্যোগ হিসেবে কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতজনিত সমস্যা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বাড়ানোর মতো সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তৃতীয় উদ্যোগ অনুযায়ী, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
চতুর্থ সিদ্ধান্ত হিসেবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
পঞ্চম উদ্যোগ হিসেবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়নে ত্রুটির ঘটনায় দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সরকারের কাছে এইচএসসি শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সরকার কাজ করে যাচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি