ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভুয়া ফটোকার্ড ছড়িয়েছে ‘মোনাফেক গুপ্তরা’: রাকিব
নিজস্ব প্রতিবেদক: নিজের নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ‘শয়তান’ আখ্যা দিয়ে তাদের ধ্বংস কামনা করেন তিনি। পাশাপাশি ‘মোনাফেক গুপ্তরা’ এখনো থেমে নেই বলেও মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, “গতকাল সারাদিন কক্সবাজারে বন্যাকবলিত অসহায়দের মাঝে এবং আজ সকাল থেকে ঢাবি ক্যাম্পাসে সময় অতিবাহিত করলাম। ছাত্রদলের সভাপতি হিসেবে আমার বক্তব্যগুলো সবসময়ই রেকর্ড থাকে। কিছু ক্ষেত্রে ভেরিফায়েড ফেসবুক পেইজেও আমার প্রতিক্রিয়া ব্যক্ত করি।”
তিনি আরও লিখেছেন, “অথচ গতকাল সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেই আমার নামে এ ধরনের ভুয়া ফটোকার্ড ছাপিয়ে মোনাফেক গুপ্তরা প্রচার করে দিলো। মোনাফেকরা এর আগেও এ ধরনের অসংখ্য ভুয়া ফটোকার্ড ছাপিয়েছে। কিছু ক্ষেত্রে আইনের আশ্রয়ও নিয়েছি। কিন্তু মোনাফেক গুপ্তরা থেমে নেই।”
ছাত্রদল সভাপতি প্রশ্ন রেখে বলেন, “সাধারণ শিক্ষার্থীদের নিকট আমার প্রশ্ন, কোনো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কি মাসের পর মাস, বছরের পর বছর ধারাবাহিকভাবে এ ধরনের ভুয়া, নোংরা, অশ্লীল ফটোকার্ড ছাপানো সম্ভব? অর্থাৎ একটি নির্দিষ্ট গোষ্ঠীই প্রতিনিয়ত ইসলামের লেবাসে রাজনীতির নামে এ ধরনের অসুস্থ রাজনীতি চর্চায় ব্যস্ত।”
পোস্টের শেষাংশে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “কথায় আছে, শয়তান কখনো ক্লান্ত হয় না। সেজন্য সর্বক্ষেত্রে এ ধরনের শয়তানদের ধ্বংস কামনা করি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত